শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩৫ পিএম, ২০২০-১২-০২
বিহারী চাকমা, (রাঙ্গামাটি প্রতিনিধি) : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন- পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক ও শান্তিপুর্ণ উপায়ে সমাধানের লক্ষে ১৯৯৭সালে পার্বত্য চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। পার্বত্যবাসী ও সরকারের সদিচ্ছার কারণে দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য এ চুক্তি স্বাক্ষর সম্ভব হয় কিন্তু চুক্তির পর ২৩ বছর পার হলেও যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে পার্বত্যাঞ্চলের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল, উদ্বেগজনক এবং হতাশাব্যঞ্জক।
পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নসহ আতœনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করুন শ্লোগানে বুধবার সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩তম বর্ষপূতির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- দেশের বৃহত্তর স্বার্থে ভেবে দেখতে হবে কেন চুক্তি করা হয়েছিল, চুক্তি কতটুকু বাস্তবায়িত হয়েছে। পার্বত্য চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে হয়তো কিছু মানুষের বিরোধীতা ছিল কিন্তু চুক্তি তো হয়ে গেছে। এটি তো এখনও বাতিলও করা হয়নি। চুক্তিকে ঝুলিয়ে রেখে একপাশে রাখা হয়েছে। একপাশে রেখে দিয়ে দেশের বাইরে বলা হচ্ছে আমরা চুক্তি বাস্তবায়ন করেছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে এখন শান্তি বিরাজ করছে কিন্তু বাস্তবতা হলো পাহাড়ের সর্বত্রই এখন অশান্তি আর নিরাপত্তহীনতা। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি ও এটিএন নিউজে প্রচারিত একটি সংবাদের কথা উল্লেখ করে তিনি বলেন- এ দুটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরা হলুদ সাংবাদিকতার আশ্রয় নিয়ে পাহাড়ের অধিকারহারা মানুষে সম্পর্কে মিথ্যাচার করে এখানকার মানুষের হৃদয়ে আঘাত করেছেন। তাদেরকে কারা, কিভাবে, কোথায় নিয়ে যায় তা সবার জানা। এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান তিনি। ২৩বছর পার হবার পর ও সরকার এবং জনসংহতি সমিতিকে কেন পৃথকভাবে চুক্তির বর্ষপুর্তি অনুষ্ঠান পালন করতে হবে- প্রশ্ন রাখেন উষাতন তালুকদার।
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, ট্রাষ্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা,হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ¤্রানু মারমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চাকমা।
সভায় বক্তারা বলেন- পার্বত্য চুক্তিতে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের অধিকারের কথা লেখা রয়েছে। পাহাড়িরা কখনোই বাঙালিদের বিদ্বেষের দৃষ্টিতে দেখে না। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ সমুহে পাহাড়িদের পাশাপাশি বাঙালিদের জন্য আসন ও কোটা সংরক্ষণ করা হয়েছে। আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে বাঙালিদের জন্যও সদস্যপদ রাখা আছে। চাকুরিতে নিয়োগের ক্ষেত্রেও বাঙালিদের জন্য সুনির্দিষ্ট রয়েছে কয়জন নিয়োগ দেয়া যাবে।
২৩টি বছর পার হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি। ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করার বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হয়নি। ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন করা হয়নি। এখন নিজেদের অধিকারের কথা বলার অধিকারও হারিয়েছে পাহাড়িরা। উপজাতীয় অধ্যুষিত অঞ্চল পার্বত্য চট্টগ্রামে এখন উপজাতীয়রা দিন দিন সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। কৌশলে তাদের উচ্ছেদ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
বক্তারা বলেন-প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সদিচ্ছার কারণে চুক্তি সম্পাদিত হয়েছিল। বাস্তবায়নের ক্ষেত্রে তেমন সদিচ্ছা দরকার। আগামী প্রজন্মের জন্য সুন্দর ও সম্প্রীতি পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের আহবান জানান নেতৃবৃন্দ।
এদিকে পার্বত্য চুক্তির ২৩তম বর্ষপুর্তি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সকালে শহরের ভেদভেদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে শান্তির পায়রা উড়িয়ে কর্মসুচির সুচনা করে। পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সকালে শহরের রিজার্ভ বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার ঘাটে পার্বত্য চুক্তির বর্ষপুর্তি উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃপক্ষ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited